নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রূপালী ব্যাংক পিএলসি'র বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে । বুধবার (১ এপ্রিল) তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক ও গ্রাহকবান্ধব পরিবেশে শাখাটির কার্যক্রম শুরু হয় ।
নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের উন্নত ও আরো দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে । মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে রূপালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম । এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ।
এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. শাফি উদ্দিন, মো. আবু তাহের প্রধান, মোহাম্মদ মনসুর আলম ও শাহরিন বজল, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।