হোম > বাণিজ্য > কর্পোরেট

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

টাঙ্গাইল পৌর উদ্যানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘কৃষক কার্ড বিতরণ কার্যক্রম ও কৃষি মেলা ২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) স্টল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেশের কৃষি উন্নয়ন, ঋণ বিতরণ এবং প্রান্তিক কৃষকদের কল্যাণে ব্যাংকের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিন্তে আলী প্রধানমন্ত্রীকে জানান, সরকারের ঘোষণা অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় মোট মওকুফ করা ঋণের প্রায় ৫২ শতাংশই কৃষি ব্যাংকের। এ ছাড়া দেশের মোট কৃষিঋণের ৪০ শতাংশই এককভাবে কৃষি ব্যাংক অর্থায়ন করছে।

ব্যাংকের এমডি আরো জানান, বিকেবি ২০২৫ সালে প্রায় ৩ দশমিক ১৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে দেশের সব ব্যাংকের মধ্যে দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করেছে। চলতি অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৪ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা উজ্জীবিত এবং “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে ধারণ করে সামনে এগিয়ে যাব।’

বিকেবির এসব কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে প্রধানমন্ত্রী গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, রেমিট্যান্স আহরণসহ কৃষি ও কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষি ব্যাংক তাদের এই সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে।

এ সময় বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম ও মোহা. খালেদুজ্জামান এবং ঢাকা বিভাগের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’

এখনই পদক্ষেপ নিন, নইলে পতন ঠেকানো কঠিন হবে

আশিয়ান গ্রুপের প্রধান কার্যালয়ে বৈশাখী উৎসব

বাঙালি সংস্কৃতিকে ধারণের আহ্বান গাকৃবি ভিসির

রেমিটেন্স সংগ্রহে সেরা ১০-এ বাংলাদেশ কৃষি ব্যাংক, পেল সিলভার অ্যাওয়ার্ড