হোম > বাণিজ্য > কর্পোরেট

বছরে ১৫ শতাংশ লেনদেন বেড়েছে নগদের

আতিকুর রহমান নগরী

সদ্য বিদায়ী বছরে প্রায় ৩ লাখ ৮০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে ডাকবিভাগের ডিজিটাল আর্থিক সেবা কোম্পানি নগদে।

এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে লেনদেন হয়েছিল প্রায় ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। সে হিসেবে এবার ১৫ শতাংশ লেনদেন বেড়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, ডিসেম্বর মাসেও নগদের গ্রাহকরা ৩৫ হাজার ৫৩০ কোটি টাকা লেনদেন করেছেন। এক মাসে লেনদেনের হিসাবে এটি সর্বোচ্চ।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদ সবসময় তার গ্রাহকদের জন্য কিছু করার চেষ্টা করেছে, তার অংশ হিসেবে বিভিন্ন ক্যাম্পেইন থাকে বছরের বিভিন্ন সময়ে। এ ছাড়া বাজারের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জতো আছেই।

রেকর্ড এই লেনদেনের অধিকাংশই ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, বিভিন্ন পেমেন্ট, সেবা প্রতিষ্ঠানের বিল প্রদান, মোবাইল রিচার্জ ও রেমিট্যান্সের অঙ্ক।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

জাতীয় দক্ষতা সংকট মোকাবিলায় ‘ইউথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

রেমিট্যান্স সংগ্রহে টপ টেন অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

বৈষম্যমূলক নীতিতে ইলেক্ট্রনিক্স শিল্পের নতুন উদোক্তাদের বিনিয়োগ হুমকির মুখে

মানারাত ইউনিভার্সিটিতে আরবি ভাষা নিয়ে কর্মশালা

জবির উপপরিচালক সাইফুল ইসলামের সাফল্য

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিটিকেজি এক্সপো’