হোম > কর্পোরেট

জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব : মো. ফখরুল ইসলাম

আতিকুর রহমান নগরী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলাম।

আজ, ৩০ ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এই শোক জানিয়েছেন।

এক শোকবার্তায় মো. ফখরুল ইসলাম বলেন, 'বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নাম। আপসহীন সাহস, দৃঢ় অবস্থান আর জনগণের অধিকারের প্রশ্নে তাঁর অটল ভূমিকা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি দেওয়ায় নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক আর গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ।'

তিনি আরও বলেন, 'স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে তিনি কখনো মাথা নত করেননি। কারাবরণ, নির্যাতন ও অসুস্থতার মাঝেও দেশ ও মানুষের কথা ভোলেননি। তাঁর এই ত্যাগ ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে।'

মো. ফখরুল ইসলাম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, 'বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নিস্তব্ধ হয়ে এসেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ইতিহাসের পাতায় এক বেদনাবিধুর অধ্যায় যোগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। যিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক, গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল কণ্ঠ। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ জাতি, অশ্রুসিক্ত হৃদয়ে বিদায় জানাচ্ছে এক সাহসী নেতৃত্বকে।'

ফখরুল ইসলাম বলেন, 'আজ জাতি হারালো এক আপসহীন নেতৃত্ব, হারালো গণতন্ত্রের এক দৃঢ় কণ্ঠস্বর। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়।'

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’

ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল পেলেন শাবনুর

শুরু হলো কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’

কাগতিয়া দরবারের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে নাবিল গ্রুপ