হোম > বাণিজ্য > কর্পোরেট

তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল: ভূমি প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরই একজন সাদামাটা, মানবিক ও সহজ-সরল মানুষ। আর্তপীড়িত মানুষের সেবা করাই তার মূল ব্রত। দীর্ঘ সময় তার সাথে কাজ করার সুবাদে আমরা দেখেছি, তিনি সবসময় রাজনীতির সরল পথে চলেছেন এবং সেই আদর্শকে সমুন্নত রেখেই বাংলাদেশিদের অধিকার আদায়ে সফল হয়েছেন। মানুষের দোয়া ও তার সততার কারণেই আজ তিনি দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন।

শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উদ্যোগে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তার রুমির বিয়ের খরচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমার পড়াশোনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের আর্থিক শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি হওয়া সত্ত্বেও তারেক রহমানের জীবনযাত্রা অত্যন্ত বিনয়ী ও সাধারণ। তাঁর এই পলিটিক্যাল লিগ্যাসি এবং মানবিক গুণাবলি শুধু এই উপমহাদেশে নয়, বিশ্ব রাজনীতিতেও বিরল। তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। সরকারি ছুটির দিনেও তিনি আর্তমানবতার সেবায় আমাদের দিয়ে কাজ করিয়ে নেন। এমনকি পশুপাখির প্রতিও তাঁর মমতা আমাদের জন্য শিক্ষণীয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ-খবর নেন এবং জপেল চাকমার জন্য মাসিক শিক্ষাবৃত্তি ঘোষণা করেন। এছাড়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত মার্জিয়া আক্তার মাইশাকে চিকিৎসায় সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও সদস্য মাসুদ রানা লিটন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষ ৪০১-৪৭৫ এ গাকৃবি

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল বুয়েট

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ টাকা রেভিনিউ দিল নগদ

কাগতিয়া দরবার শরীফে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত

আমরা দেশের মানুষকে ভোগান্তি মুক্ত রাখতে চাই: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বাংলাদেশে প্রথম ২৪ ক্যারেট সোনাযুক্ত বিউটি সোপ আনলো লিলি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘অ্যাক্রেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত

৮ হাজার এতিম শিক্ষার্থীর জন্য মিস্টার নুডলস’র ইফতার