হোম > বাণিজ্য > কর্পোরেট

বিইউএফটিতে দু’দিনের জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো

আতিকুর রহমান নগরী

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) তে ১৪ ডিসেম্বর উদ্বোধন হলো দু’দিনব্যাপী জাতীয় এন্টারপ্রেনারশিপ এক্সপো ২০২৫ (২.০), পাওয়ার্ড বাই তাজা হেয়ার ওয়েল ও প্রাইম ব্যাংক। কো- পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার, কইথে বাংলাদেশ ও এমএসআই ইন্টারন্যাশনাল।

বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে “নেতৃত্ব এবং সাফল্য কীভাবে তৈরি করা যায়” এই শ্লোগানে বিজনেস কেস কম্পিটিশন, প্যানেল ডিসকাশন, সেমিনার, কালচারাল শো’ এবং ট্রেনিং সেশনসহ বিভিন্ন সেশনের মাধ্যমে এবারের মেলা চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

দেশের নানা প্রান্ত থেকে ৫০টিরও বেশি হ্যান্ডমেড ক্রাফটিং, ফ্যাশন, ফুড এবং বিভিন্ন ক্যাটাগরির স্টল এসেছে এই মেলায়।

আয়োজনে বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জনপ্রিয় অভিনেতা অনন্ত জলিল, অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা, তাজা হেয়ার অয়েল-এর সিইও ইমতিয়াজ আহমেদ ইমন, প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শায়েলা আবেদিন, প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান, স্টেপ ফুটওয়্যার-এর সিইও আমিনুল ইসলাম শামীম, বিইউএফটি বিজনেস ক্লাবের অ্যাডভাইজর শেখ মোহাম্মদ ইমরানসহ বেশ কয়েকজন শিল্পোদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

গাকৃবির কৃষি অনুষদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা

বেপজায় হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদনে ৩০.৫ মিলিয়ন ডলারের চুক্তি সই

দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

রূপালী ব্যাংকরে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

মির্জাপুরে “মেট্রো মার্ট”-এর নতুন আউটলেট উদ্বোধন