হোম > কর্পোরেট

এসবিএসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি সম্মেলন অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

এসবিএসি ব্যাংক পিএলসি’র বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৫ ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে শনিবার ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আ ন ম মঈনুল কবীর। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এবং ব্যাংকের পরিচালক ও ঝুঁকিব্যবস্থাপনা কমিটির সদস্য মেজর (অব.) আবু ফাতেহ মো. বশিরুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্বে) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুরভী ঘোষ, উপপরিচালক রবিন চন্দ্র পাল এবং ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান ও ইভিপি মো. আব্দুল মান্নান। ধন্যবাদ জ্ঞাপন করেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া।

সম্মেলনে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ সশরীর ও অনলাইনে প্লাটফরমে অংশ নেন।

স্মৃতির মণিকোঠায় গাজী এরশাদ আলী

কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’

ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল

‘নগদ’ কেনাকাটায় রোমাঞ্চকর হেলিকপ্টার ভ্রমণের সুযোগ

রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল পেলেন শাবনুর

শুরু হলো কনকা ও হাইকোর বিশেষ প্রমোশনাল ক্যাম্পেইন ‘ঘষা দিলেই গোল্ড’

কাগতিয়া দরবারের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন

রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে নাবিল গ্রুপ