হোম > বাণিজ্য > কর্পোরেট

জাতীয় দক্ষতা সংকট মোকাবিলায় ‘ইউথ এমপ্লয়াবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

শিক্ষিত তরুণদের প্রথাগত ডিগ্রিও মোহ থেকে বেরিয়ে এসে বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্ববানের মধ্য দিয়ে ১২ এপ্রিল (রোববার) রাজধানীর ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট (ণঊঝ) ২০২৬’। গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ) বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (উওট)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে দেশের কয়েকশ শিক্ষার্থী, চাকরিপ্রার্থী এবং তরুণ পেশাজীবী অংশগ্রহণ করেন।

দক্ষতাই ভবিষ্যৎ (ঝশরষষ রং ঃযব ঋঁঃঁৎব) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি বলেন, “দক্ষ বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণদের কেবল সার্টিফিকেটধারী হলে চলবে না, তাদের বৈশ্বিক বাজারের উপযোগী কারিগরি ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ হতে হবে। এই সামিট তরুণদের মাঝে সেই ‘ডুআর মেন্টালিটি’ বা কর্মমুখী মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সামিটের মূল অর্জনসমূহ:

● ইনোভেশন শোকেস: সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়, যা উপস্থিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

● গেøাবাল পলিসি ডায়ালগ: বিশ্বব্যাংকের সাবেক উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ও চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা শ্রদ্ধেয় ড. জিয়াউদ্দিন হায়দার। তার সেশনে বিশ্ব শ্রমবাজারের অস্থিরতা মোকাবিলায় বাংলাদেশি তরুণদের জন্য করণীয় এবং ভবিষ্যতের কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন।

● ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সেতুবন্ধন: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তারা পাঠ্যক্রমের সাথে শিল্পের চাহিদার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, “চাকরি খোঁজার মানসিকতা বদলে দক্ষ জনসম্পদ হিসেবে নিজেকে গেøাবাল প্যাটফর্মে উপস্থাপন করাই এখনকার মূল চ্যালেঞ্জ। ড্যাফোডিল পরিবার সব সময় তরুণদের এই রূপান্তরের সহযাত্রী হিসেবে কাজ করছে।”ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কমকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থপানকালে তরুনদের যুগোপযোগী দক্ষতা অর্জনের গুরুত্ব দেওয়ার আহŸান জানান।

জেন (এঊঘ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে. এম. হাসান রিপন স্বাগত বক্তব্যে বলেন, “আজকের এই সামিট প্রমাণ করেছে আমাদের তরুণরা দক্ষ হতে চায়। তাদের সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা কেবল বাংলাদেশের নয়, বরং বিশ্ব অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হবে।”

সম্মেলনটি দিপ্তী (উওচঞও), বিএসডিআই (ইঝউও), স্কিল ডট জবস (ঝশরষষ.লড়নং) এবং ড্যাফোডিল জাপান আইটি-সহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় করপোরেট লিডারদের সাথে সরাসরি মতবিনিময় করেন।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ইয়ুুথ এমপ্লায়্যাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে ‘স্বপ্ন’র নতুন আউটলেট চালু

রেমিট্যান্স সংগ্রহে টপ টেন অ্যাওয়ার্ড পেল রূপালী ব্যাংক

উন্নত সেবার লক্ষ্যে টেস্টি ট্রিট-বাংলাদেশ পর্যটন করপোরেশনের চুক্তি

আইএফআইসি ব্যাংকের ‘উপশাখা বিজনেস কনফারেন্স খুলনা অঞ্চল’ অনুষ্ঠিত

বৈষম্যমূলক নীতিতে ইলেক্ট্রনিক্স শিল্পের নতুন উদোক্তাদের বিনিয়োগ হুমকির মুখে

মানারাত ইউনিভার্সিটিতে আরবি ভাষা নিয়ে কর্মশালা

জবির উপপরিচালক সাইফুল ইসলামের সাফল্য

বাংলাদেশে প্রথমবারের মতো ‘বিটিকেজি এক্সপো’

উত্তরার সেন্টার পয়েন্টে এক্সক্লুসিয়ার নতুন আউটলেট উদ্বোধন