হোম > বাণিজ্য > কর্পোরেট

রূপালী ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

আমার দেশ অনলাইন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (০৮ মার্চ ২০২৬) সকাল ১১:০০ টায় ব্যাংকের দিলকুশাস্থ প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মো. মঈন উদ্দিন মাসুদ ও সালামুন নেছা।

এছাড়াও প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী মহাব্যবস্থাপক ও তদূর্ধ্ব নারী নির্বাহী কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে সমঅধিকার নিশ্চিতকরণ এবং নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে নারীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

এছাড়াও ব্যাংকের বিভাগীয় ও আঞ্চলিক কার্যালয় এবং শাখা প্রধান হিসেবে কর্মরত নারী কর্মকর্তা ও নির্বাহীগণ ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘সিয়াম অ্যান্ড তাকওয়া’ শীর্ষক ভার্চুয়াল প্রোগ্রাম

হায়ারের ফ্ল্যাগশিপ ‘এক্স নাইন’ সিরিজের প্রিমিয়াম ওয়াশার-ড্রায়ার উন্মোচন

প্রখ্যাত চিকিৎসক ডাঃ মহিউদ্দিন আহমেদের ইন্তেকাল

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ব্র্যাক ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার হলেন ওয়াসি নোমান

তরুণ উদ্যোক্তা তৈরিতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেন

বিউএফটির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

সনি-স্মার্ট’র শো-রুম এখন বগুড়ায়

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

জাতিসংঘের প্রিন্সিপালস রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগ দিল সিটি ব্যাংক