হোম > বাণিজ্য > কর্পোরেট

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

আমার দেশ অনলাইন

লায়ন কর্পোরেশন এবং কল্লোল লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত লায়ন কল্লোল লিমিটেড বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) একটি অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট চালু করেছে।

বাংলাদেশ এসইজেড লিমিটেডের অধীনে সকল প্রয়োজনীয় আইন ও বিধি অনুসরণ করে ৩.৩ হেক্টর জমির ওপর প্রতিষ্ঠিত এই প্লান্টে ডিশওয়াশিং লিকুইড, টুথব্রাশসহ বিভিন্ন হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করা হবে।

শিমিজু কর্পোরেশনের নকশা ও নির্মাণে গড়ে ওঠা এই কারখানায় গুণগত মান নিশ্চিতকরণ, নিরাপদ উৎপাদন ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধন উপলক্ষে লায়ন কল্লোল লিমিটেডের চেয়ারম্যান জনাব গো ইচিতানি বলেন,

“এই নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্টটি বাংলাদেশের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে দুই দেশের মধ্যে

একটি শক্তিশালী ও নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা গড়ে উঠবে এবং উন্নত মানের নতুন পণ্য বাজারে সরবরাহের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে এটি মানুষের সুস্থ জীবনযাপনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমাদের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব আরও বিস্তৃত করবে।”

কল্লোল গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন কল্লোল লিমিটেডের যৌথ অংশীদার জনাব গোলাম মোস্তফা বলেন,

“এই প্লান্টটি কল্লোল গ্রুপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, স্থানীয় দক্ষ জনবল গড়ে উঠবে এবং লায়ন কর্পোরেশন জাপানের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। উন্নত প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের পণ্যের মানও আরও উন্নত হবে।”

লায়ন কল্লোল লিমিটেডের ফ্যাক্টরি অপারেশনসের পরিচালক জনাব তাকাশি ওচিয়াই বলেন,

“কারখানাটি পরিকল্পনা ও নির্মাণের প্রতিটি ধাপে গুণগত মান নিয়ন্ত্রণ, প্রক্রিয়াগত শৃঙ্খলা এবং দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈশ্বিক উৎপাদন মানদণ্ডকে দেশীয় পর্যায়ে প্রয়োগের মাধ্যমে আমরা একটি নির্ভরযোগ্য উৎপাদনভিত্তি গড়ে তুলছি, যা দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক রপ্তানির সম্ভাবনাও বাড়াবে।”

উদ্বোধনী অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে জনাব গো ইচিতানি ও জনাব গোলাম মোস্তফার নেতৃত্বে অতিথিদের উপস্থিতিতে প্রতীকী বৃক্ষরোপণ করা হয়।

বাংলাদেশের ক্রমবর্ধমান ভোক্তা বাজার এবং উৎপাদন খাতের অগ্রগতি যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে দৃষ্টি আকর্ষণ করছে, তখন এ ধরনের বিনিয়োগ উদ্যোগ দেশের শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ২০২২ সাল থেকে দেশজুড়ে ক্রেতাদের জন্য উন্নত মানের গৃহস্থালি ও পার্সোনাল কেয়ার পণ্য সরবরাহে লায়ন কল্লোল লিমিটেড নিয়মিত কাজ করে যাচ্ছে।

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন