হোম > বাণিজ্য > কর্পোরেট

পূবালী ব্যাংক পিএলস‘র ১৫০০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

ছবি: আমার দেশ।

বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে সুদীর্ঘ ঐতিহ্য, শক্তিশালী করপোরেট গভর্নেন্স ও নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটি’র ১৫০০তম পরিচালনা পর্ষদ সভা বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষ্যে সভাস্থলে পরিচালনা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদারকে সঙ্গে নিয়ে কেক কেটে অনুষ্ঠানটি উদযাপন করেন পরিচালনা পর্ষদের সম্মাননীয় চেয়ারম্যান মনজুরুর রহমান ও পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মাননীয় চেয়ারম্যান মনজুরুর রহমান। উল্লেখযোগ্য যে, পূবালী ব্যাংক বেসরকারি খাতে রূপান্তরের পর ১৯৮৫ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত প্রথম বোর্ড সভাতেও সভাপতিত্ব করেছিলেন মনজুরুর রহমান যা ব্যাংকের নেতৃত্বের ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারকে বিশেষভাবে তুলে ধরে।

সভায় পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ হাবিবুর রহমান, রুমানা শরীফ, আজিজুর রহমান, রানা লায়লা হাফিজ, আরিফ আহমদ চৌধুরী, শাহিনুজ্জামান কবির, স্বতন্ত্র পরিচালকবৃন্দ ড. শাহদীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী এবং বিকল্প পরিচালক নাদির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, মহাব্যবস্থাপক ও চীফ ফিনান্সিয়াল অফিসার মোহাম্মদ লিটন মিয়া, কোম্পানী সেক্রেটারি মোঃ আনিসুর রহমান, মহাব্যবস্থাপক ও চীফ প্রটোকল অফিসার (পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) মোঃ শাহ আলম ১৫০০তম পরিচালনা পর্ষদ সভার আনুষ্ঠানিক উদযাপন পর্বে উপস্থিত ছিলেন।

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন