হোম > বাণিজ্য > কর্পোরেট

লা ডেলিশিয়ার নতুন আউটলেট চালু আফতাবনগরে

আমার দেশ অনলাইন

রাজধানীর আফতাবনগরে নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধিরা, আমন্ত্রিত অতিথি, লয়্যাল গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “আফতাবনগর এলাকায় দীর্ঘদিন ধরে আমাদের গ্রাহকেরা একটি আউটলেটের দাবি জানিয়ে আসছিলেন। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই নতুন আউটলেট চালু করা হয়েছে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে স্থানীয় গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”

নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্যসমূহ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম।

উদ্বোধন উপলক্ষে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি আফতাবনগর আউটলেটে থাকছে ১০ শতাংশ সেভিংস অফার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে কেনাকাটার পাশাপাশি অনলাইনেও অর্ডার করতে পারবেন। ব্র্যান্ডটির ওয়েবসাইট (www.ledelicia.com) ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসেই কেক ও অন্যান্য বেকড পণ্য অর্ডার করা যাবে।

বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান