হোম > বাণিজ্য > কর্পোরেট

ড্যাফোডিল রোবোটিক্সের শোরুম পরিদর্শন করেছেন ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

আমার দেশ অনলাইন

ড্যাফোডিল রোবোটিক্স শোরুম রোববার (১২ এপ্রিল) পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শোরুমে প্রদর্শিত বিভিন্ন আধুনিক রোবোটিক্স পণ্য, প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্ভাবনী কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি ড্যাফোডিল রোবোটিক্সের প্রযুক্তিনির্ভর শিক্ষা উদ্যোগ, স্মার্ট সল্যুশন উন্নয়ন এবং ভবিষ্যতমুখী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এসময় প্রতিমন্ত্রী ড্যাফোডিল রোবোটিক্সের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ড. মো. সবুর খান বলেন, “ড্যাফোডিল রোবোটিক্স সবসময় প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি-সক্ষম ও দক্ষ করে তুলতে আমরা আরও বিস্তৃত উদ্যোগ গ্রহণ করবো।”

ড্যাফোডিল রোবোটিক্সের জন্য এই সম্মানজনক পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এর মাধ্যমে দেশের প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন এবং রোবোটিক্সভিত্তিক কার্যক্রম আরও এগিয়ে যাবে।

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’, জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে মায়া বেঙ্গল ইন মোশনের ‘নকশী কাঁথার মাঠ’

উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি

সিলেট পলিটেকনিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত