হোম > বাণিজ্য > কর্পোরেট

ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আমার দেশ।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের বোর্ড অব ডাইরেক্টরস-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস ও শরীআহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যন মুফতি শামসুদ্দিন জিয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন। সম্মেলনে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ১৬টি জোনের প্রধান এবং ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ অংশ নেন।

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন

গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

গালার আগমুহূর্তে নিখোঁজ লাক্স সুপার স্টারের ট্রফি

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু