হোম > বাণিজ্য > কর্পোরেট

নেস্‌লে বাংলাদেশের আয়োজনে দেশ-বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্মেলন

আমার দেশ ডেস্ক

নেস্‌লে বাংলাদেশের আয়োজনে এইচএমও লুমিনারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের সারাহ রিসোর্টে দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের স্বনামধন্য গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, বর্তমানে মানুষের সুস্থতা, বিশেষ করে শিশুর পুষ্টি বিষয়ে নতুন তথ্য ও সাম্প্রতিক গবেষণা নিয়ে আলোচনা করাই ছিল এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, বিশেষজ্ঞদের মতবিনিময় ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এসব পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীরা সহজভাবে হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (এইচএমও) সম্পর্কিত সর্বশেষ গবেষণা কী বলছে এবং কীভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে জানতে পারেন।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র‍্যান্ডি উর্টুলা। তিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সামগ্রিক বেড়ে ওঠায় HMOs-এর গুরুত্ব নিয়ে বিস্তারিত কথা বলেন। তার বক্তব্য অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে আরো আগ্রহ তৈরি করে।

আয়োজকরা আরো জানান, এইচএমও লুমিনারি সামিট বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে, দেশের শিক্ষা ও উদ্ভাবনের মান উন্নত করার জন্য সকলকে প্রতিশ্রুতিবদ্ধ করে।

এইচএমও বিষয়ক গবেষণাকে বাস্তবে প্রয়োগ করে, বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

কার্বন নিঃসরণের হিসাব জোরদারে ইউসিবির চুক্তি

আলো ছড়াচ্ছেন ব্র্যাক ব্যাংকের উদ্যমী ‘তারা’ এজেন্টরা

বেপজায় হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদনে ৩০.৫ মিলিয়ন ডলারের চুক্তি সই

দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

রূপালী ব্যাংকরে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

মির্জাপুরে “মেট্রো মার্ট”-এর নতুন আউটলেট উদ্বোধন

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার মাহফিল