হোম > বাণিজ্য > কর্পোরেট

দিনাজপুরে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’, জাতীয় পর্বে যাচ্ছে ৭ উদ্ভাবন

আমার দেশ অনলাইন

কারিগরি শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব। শনিবার দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে মোট ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।

প্রতিযোগিতা শেষে সেরা সাতটি উদ্ভাবনী প্রকল্প জাতীয় পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে শীর্ষ তিনটি প্রকল্প হলো—কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ‘পলিমার রিসাইকেলড কনস্ট্রাকশন’, ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘স্মার্ট আইওটি-বেজড হোম অটোমেশন সিস্টেম’ এবং একই প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ’।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ASSET প্রকল্পের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী। সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ASSET প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) সামসুর রহমান খান, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. মাহমুদ হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, বিশ্ববাজারে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা থাকলেও সেই তুলনায় দক্ষ কর্মীর ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে কারিগরি শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা বাড়িয়ে নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

প্রতিযোগিতা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, কারিগরি শিক্ষার গুরুত্ববিষয়ক সেমিনার এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, শিল্পকারখানার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী ২১১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রাতিষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে বাছাইকৃত প্রকল্পগুলো নিয়ে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বে দেশের ৮টি অঞ্চল থেকে নির্বাচিত প্রায় ৫০টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করবে।

ব্র্যাক ব্যাংক সহকর্মীদের লেখা নিয়ে সাহিত্য সাময়িকী প্রকাশ

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল

পহেলা বৈশাখ উদযাপনে বর্ণিল আয়োজন রিমার্ক এইচবি’র

হজযাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবায় ইউনাইটেড মেডিক্যাল কলেজ হসপিটাল

প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা

ড্যাফোডিল রোবোটিক্সের শোরুম পরিদর্শন করেছেন ববি হাজ্জাজ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

এমডব্লিউ বাংলাদেশের উদ্যোগে মায়া বেঙ্গল ইন মোশনের ‘নকশী কাঁথার মাঠ’

উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে এসএমই ফাউন্ডেশন ও প্রাইম ব্যাংকের চুক্তি