হোম > বাণিজ্য > কর্পোরেট

ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণে রূপালী ব্যাংকের ১১টি শাখায় হেল্প ডেস্ক চালু

আতিকুর রহমান নগরী

আমানত বৃদ্ধিসহ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে বৈচিত্র আনতে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে রাষ্ট্র মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের ১১টি শাখায় ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্ক চালু করা হয়েছে। এর মাধ্যমে সকল প্রকার ইসলামী ব্যাংকিং সেবা গ্রহন করা যাবে।

মঙ্গলবার দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, গ্রাহকদের চাহিদা বিবেচনায় নিয়ে রূপালী ব্যাংকে ইসলামী ব্যাংকিং সেবা দ্রুত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগের আওতায় রূপালী সদন কর্পোরেট, পুরানা পল্টন কর্পোরেট, ধানমন্ডি কর্পোরেট, নর্থ সাউথ রোড, উত্তরা মডেল টাউন কর্পোরেট, মুগদা, নরসিংদী কর্পোরেট, রামপুরা, সাভার বাসস্ট্যান্ড, ইসলামপুর রোড, মানিকগঞ্জ কর্পোরেট ও পোস্তগোলা শাখা এবং আগারগাঁও উপশাখায় ইসলামী ব্যাংকিং হেল্প ডেস্কের মাধ্যমে গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ।

এতে মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মইন উদ্দিন মাসুদ ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এছড়াও সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও শাখা ব্যবস্থাপকগণ ভ্যার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন

গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

গালার আগমুহূর্তে নিখোঁজ লাক্স সুপার স্টারের ট্রফি

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু