হোম > বাণিজ্য > কর্পোরেট

দেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করলো প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

আমার দেশ অনলাইন

বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জন্য একটি যুগান্তকারী জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ। প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চরবাসীর দুর্যোগ প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি সক্ষমতা জোরদার করবে।

ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, জীবিকা সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা। প্রকল্পটি বাস্তবায়িত হবে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের অন্তর্গত সবচেয়ে ঝুঁকিপূর্ণ চর ভাটপাড়ায়, যা নিয়মিত বন্যা, নদী ভাঙন এবং চরম জলবায়ু ঘটনার সম্মুখীন হয়। এর মাধ্যমে চরবাসীর জন্য নবায়নযোগ্য জ্বালানি (সোলার ভিলেজ), বন্যায় আশ্রয় স্থান, জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বৃক্ষরোপন কর্মসূচি বাস্তাবায়ন হবে। যা ফ্রেন্ডশিপ-এর সমন্বিত জলবায়ু অভিযোজন মডেলকেই সমর্থন করে।

সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপ-এর মুহাম্মদ শামীম রেজা, সিনিয়র ডিরেক্টর, লিগ্যাল এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার।

অনুষ্ঠানে হাসান ও. রশিদ বলেন, `প্রাইম ব্যাংকে আমরা বিশ্বাস করি, প্রকৃত ব্যাংকিং কেবল লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের সবচেয়ে খারাপ সময়ে তাদের পাশে থাকা। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা এবং আশার মধ্যে বিনিয়োগ করছি। জলবায়ু পরিবর্তনের ফলে যাতে কোনো সম্প্রদায় যেন পিছিয়ে না থাকে- এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন আজকের এই অংশীদারিত্ব।’ ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা বলেন, ‘‘একটি পরিবার যখন নদীভাঙনে তাদের জমি হারায়, তখন তাদের শুধু একটি ঘরই হারায় না বরং তারা তাদের আশা-ভরসা আর স্বপ্ন দেখার সামর্থ্যও হারায়- একই সাথে তাদের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। ‘সেইফ শোরস’ উদ্যোগটি তাদের সাহস ও শক্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা, যাতে ভাটপাড়ার মানুষ নিরাপত্তা ও সম্ভাবনার ভিত্তিতে তাদের জীবনকে নতুন করে গড়তে পারে। এই বাস্তবতায় নারী ও শিশুদের গুরুত্ব দিয়ে স্থানীয়ভাবে পরিচালিত সহনশীলতা গড়ে তুলতে প্রাইম ব্যাংককে পাশে পেয়ে আমরা গর্বিত।’’

বেপজায় হাইড্রোপনিক্স টেন্ট উৎপাদনে ৩০.৫ মিলিয়ন ডলারের চুক্তি সই

রূপালী ব্যাংকরে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

ইউসিবির ২৩৩তম শাখা চালু মির্জাপুরে

ক্যাশহীন লেনদেন সম্প্রসারণে নগদ ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চুক্তি

মির্জাপুরে “মেট্রো মার্ট”-এর নতুন আউটলেট উদ্বোধন

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির ইফতার মাহফিল

সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম

রিমার্ক এইচবির আধুনিক কারখানা ঘুরে দেখলেন পরিবেশকরা, পেলেন সম্মাননা

আকতার প্রোপার্টিজের ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংকের ঋণে মিলবে ডিসকাউন্ট

পূবালী ব্যাংক পিএলসি.’র এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ২০০তম সভা অনুষ্ঠিত