হোম > বাণিজ্য > কর্পোরেট

রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

আমার দেশ অনলাইন

রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করেছে দেশের অন্যতম সুপার শপ ব্র্যান্ড ‘স্বপ্ন’র নতুন একটি আউটলেট। আজ বৃহস্পতিবার রব ভবন, জোয়ার সাহারা বাজারের বারিধারা ডিওএইচএস পকেট গেট এর সাথে অবস্থিত এ আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যা স্বপ্ন’র বিস্তৃত নেটওয়ার্কে ৮৬৬তম আউটলেট হিসেবে যুক্ত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই লজিস্টিক লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম রাসেল, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার অফ (অপারেশন) মো. কৌশিক রহমান হেড অফ অপারেশন, (বিগ বক্স প্রিমিয়াম আউটলেট) এবং মো: নাসিরুল কবির, রিজিওনাল হেড অফ অপারেশন। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নতুন এই আউটলেট উদ্বোধন প্রসঙ্গে সাইফুল আলম রাসেল বলেন, “আমাদের লক্ষ্য শুধু আউটলেট সম্প্রসারণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি এলাকায় গ্রাহকদের জন্য একটি নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার অভিজ্ঞতা গড়ে তোলা। জোয়ারসাহারার এই নতুন আউটলেটের মাধ্যমে আমরা স্থানীয় গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখানে এমন একটি পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেখানে মানসম্মত পণ্য, সহজলভ্যতা এবং সেবার মান, সবকিছু মিলিয়ে কেনাকাটা হবে আরও সুবিধাজনক ও আরামদায়ক।”

উদ্বোধনকে ঘিরে গ্রাহকদের জন্য রাখা হয়েছে বিভিন্ন বিশেষ অফার ও মূল্যছাড়, যা কেনাকাটায় দেবে বাড়তি সুবিধা ও আনন্দ।

এই আউটলেটে একসাথে পাওয়া যাবে নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী, তাজা ফলমূল ও সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য। পরিকল্পিত স্টোর বিন্যাস, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য এখানে সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ কেনাকাটার ব্যবস্থা রাখা হয়েছে।

বিইউএফটিতে দিনব্যাপী নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

ঢাবির নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. আবদুস সালামের যোগদান

ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্নে পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক ব্যাংকিং বুথের উদ্বোধন

সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হচ্ছে ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বাংলাদেশ কৃষি ব্যাংকের স্টল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রেমিট্যান্স সেবায় ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

হজযাত্রীদের জন্য বিমান ও এসিআই-এর ‘হজ কেয়ার প্যাক’

এখনই পদক্ষেপ নিন, নইলে পতন ঠেকানো কঠিন হবে