হোম > বাণিজ্য > কর্পোরেট

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

আমার দেশ অনলাইন

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠায় বাংলাদেশ অনূর্ধ্ব ২০ ফুটবল দলকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। নেপালের বিপক্ষে সেমিফাইনালে দলের এই লড়াকু পারফরম্যান্স এবং ১০ মিনিটে করা মানিকের জয়সূচক গোলের ভূয়সী প্রশংসা করেন তিনি। মাঠের এই দুর্দান্ত লড়াই পুরো জাতিকে গর্বিত করেছে বলে প্রতিমন্ত্রী অভিমত ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আরো বলেন যে, বিদেশের মাটিতে বাংলাদেশের যুবাদের এই শৃঙ্খলা ও জয়ের তীব্র আকাঙ্ক্ষা দেশের ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতেরই ইঙ্গিত দেয়। জয়ের এই ধারা অব্যাহত রেখে খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান আরো বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চূড়ান্ত লড়াইয়ে জয়ের ব্যাপারে গভীর আত্মবিশ্বাস ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, তিনি বিশ্বাস করেন আমাদের ফুটবলাররা শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে শিরোপা নিয়েই দেশে ফিরবে। ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের সাফল্যের জন্য তিনি দেশবাসীর দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন

গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়ন অগ্রগতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর

গালার আগমুহূর্তে নিখোঁজ লাক্স সুপার স্টারের ট্রফি

শেলটেকে মাসব্যাপী আবাসন মেলা ও সার্ভিস মান্থ শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু