হোম > বাণিজ্য > কর্পোরেট

কাগতিয়া দরবারের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সম্পন্ন

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ-এ ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব বলেন, তাকওয়া, পরহেজগারিতা ও আত্মশুদ্ধি অর্জনের অবারিত সুযোগ নিয়ে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান আমাদের মাঝে সমাগত হয়েছে।

এ মাসেই প্রিয় রাসূল (দ.)-এর ওপর নাজিল হয়েছে হেদায়তময় মহাগ্রন্থ আল-কোরআন এবং এ মাসেই রয়েছে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর।

তিনি বলেন, কোরআনের আলোয় জীবন আলোকিত করার লক্ষ্যে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু ঐতিহাসিক খতমে কোরআন মাহফিলের প্রবর্তন করেন। তাঁর তরিক্বত কোরআনময় জীবনেরই প্রতিফলন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী এবং মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল।

এ বছর খতমে কোরআন মাহফিলে ১৬ হাজার ১৩২টি খতমে কোরআন, ৬৩৪টি তাহলিল, ৮১টি খতমে ইউনূচ এবং ৩৯টি দরূদে সাইফুল্লাহ আদায় করা হয়।

মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

রমজানে ভোক্তাদের স্বস্তি দিতে বিশেষ মূল্য ছাড় ঘোষণা করেছে নাবিল গ্রুপ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

পরমাণু শক্তি কমিশনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

গাকৃবিতে বিনম্র শ্রদ্ধায় ২১শে ফেব্রুয়ারি পালিত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

শহীদদের আত্মত্যাগে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে

নগদ উদ্যোক্তার সন্তানদের জন্য ‘কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতা

নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভাকে গাকৃবি শিক্ষক সমিতির অভিনন্দন

নির্বাচনে বিএনপির বিজয়ে রূপালী ব্যাংক সিবিএ’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল

ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু