হোম > বাণিজ্য > কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ

আমার দেশ অনলাইন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে “নেতৃত্ব, যোগাযোগ, সংযোগ স্থাপন ও আন্তঃব্যক্তিক উৎকর্ষতা” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এ শুরু হয়েছে।

মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান ব্যাংকিং খাতে নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে কর্মক্ষেত্রে ফলপ্রসূভাবে প্রয়োগ করে গ্রাহকসেবার উৎকর্ষ সাধন করতে হবে।

তিনি সমন্বিত দলগত কর্মপরিবেশ গড়ে তোলা এবং ব্যাংকের ইতিবাচক ভাবমূর্তি আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে অর্জিত দক্ষতা ও ইতিবাচক মনোভাব ভবিষ্যতে ব্যাংকিং খাতের অগ্রগতির পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়াস লেঙ্গুয়েজ সেন্টার কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান এবং বিজনেস ইংলিশ ট্রেইনার মেহেদী হাসান।

কর্মশালায় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ফরহাদ উল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৩১ জন ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, আন্তঃব্যক্তিক সম্পর্ক উন্নয়ন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রভাব বিস্তার কৌশল বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষ করে তোলা হবে, যা কর্মক্ষেত্রে উন্নত কর্মসম্পাদন ও গ্রাহকসেবায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

লা ডেলিশিয়ার নতুন আউটলেট চালু আফতাবনগরে

এক বছর পূর্তিতে ‘বাংলাদেশ অ্যানিভারসারি এডিশন’ বাজারে আনল রয়্যাল এনফিল্ড

গাকৃবিতে হিট প্রকল্পের এটিএফ প্রস্তাবনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০ মোটরসাইকেল

বিপিপিএ বার্ষিক প্রতিবেদন আইএমইডিতে জমা দিয়েছে

৬৬ শাখা-উপশাখাকে পুরস্কৃত করলো এনআরবিসি ব্যাংক

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিম্যাক্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা রিহ্যাবের

মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা শিশুসহ ১৫ জন উদ্ধার