হোম > বাণিজ্য > কর্পোরেট

১৫ ফেব্রুয়ারি নয়, ১ মার্চ আসছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

আমার দেশ অনলাইন

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্ট সমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে আসার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পাইলটিংয়ের নিমিত্ত বাজারজাতকরণের চূড়ান্ত তারিখ ১ মার্চ (২০২৬) নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিসিএলের MVNO সিমের ভয়েস কল, ডাটা কল, আলাপ-টু-মোবাইল, আলাপ-টু-আলাপ এবং GPON ইন্টিগ্রেশনসহ গুরুত্বপূর্ণ সেবাসমূহের প্রভিশনিং সংক্রান্ত কল টেস্ট ০৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত সিম বাজারে উন্মুক্তকরণের বিষয়ে সংবাদ প্রকাশিত হলেও অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পাইলটিংয়ের নিমিত্ত বাজারজাতকরণের চূড়ান্ত তারিখ ১ মার্চ ২০২৬ নির্ধারণ করা হয়েছে।

এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৫ তারিখ (ফেব্রুয়ারি) থেকে বিটিসিএল এমএনওভি সিম এবং ভয়েস/ডেটা/কনটেন্টের ট্রিপল প্লে প্যাকেজ বিটিসিএলের রমনা/গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে।

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা

২০২৫ সালের সমাপ্ত বছরে প্রাইম ব্যাংকের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

জ্বালানি সংকট, সময় ব্যবস্থাপনা ও টেকসই অর্থনীতি: বাস্তবতার নিরিখে বাংলাদেশের করণীয়

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নগদ-নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

৪০ ব্যক্তিকে স্বাবলম্বী করতে সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তা প্রদান

ঢাবি ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সিফাত চ্যাম্পিয়ন