হোম > বাণিজ্য > অর্থনীতি

আগস্টের প্রথম আট দিনে রেমিট্যান্স এলো ৯১৫ মিলিয়ন ডলার

আমার দেশ অনলাইন

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগস্টের প্রথম আটদিনে দেশে ৯১৫ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ থেকে ৮ আগস্ট—এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৩ মিলিয়ন ডলার। এর আগে ৪ ও ৫ আগস্ট দুই দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৬ মিলিয়ন ডলার।

এদিকে, অর্থবছরের শুরু থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে মোট ৩ দশমিক ৭৭৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ১১৮ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২১ শতাংশ।

ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহেও ইতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্সের এ ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফেরানোর পাশাপাশি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। আগস্টের শুরুতেও সেই ধারা অব্যাহত থাকায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ে আরও গতি আসার প্রত্যাশা তৈরি হয়েছে।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

আমদানির ডলারের দর বেড়ে ১২৫ টাকা

কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

ব্যাংকে নতুন ঋণ প্রস্তাব তলানিতে

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে ডেনমার্ক

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

১৯ দফা কর্মপরিকল্পনা সরকারের

ভরিতে ১১০৮ টাকা কমল স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ