হোম > বাণিজ্য > অর্থনীতি

হাউজি-বেটিং ও ঘোড়দৌড় আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর

অর্থনৈতিক রিপোর্টার

কর ধার্যকরণের ভিত্তিতে নতুন করে যুক্ত হচ্ছে হাউজি, বেটিং বা জুয়া ও ঘোড়দৌড়ের মতো বিষয়গুলো। এসব খাত থেকে অর্জিত আয়ের ওপর ২৫ শতাংশ আয়কর দিতে হবে।

আয়কর আইন, ২০২৩-এর আয়কর ধার্যকরণের প্রথম অধ্যায়ে কর ধার্যকরণের ভিত্তি-সংক্রান্ত অনুচ্ছেদে লটারি, শব্দজট, কার্ড গেম ও অনলাইন গেমের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। আয়কর আইন সংশোধন করে হাউজি, জুয়া ও ঘোড়দৌড়ের মতো বিষয়গুলো যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক আমার দেশকে বলেন, বাংলাদেশে জুয়া খেলা আইনত নিষিদ্ধ। এ-সংক্রান্ত একটি পুরোনো আইন রয়েছে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্লাবে হাউজি বা এ ধরনের খেলা আয়োজনের বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তবে যেসব ক্লাবের সরকারি অনুমোদন রয়েছে, জেলা প্রশাসকের অনুমোদনক্রমে সেসব ক্লাবে হাউজিসহ এ ধরনের খেলার আয়োজন করা যায়।

তথ্যানুসারে, 'পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট' ১৮৬৭ অনুযায়ী বাংলাদেশে অর্থের বিনিময়ে বা বাজির মাধ্যমে হাউজি, তাস, ডাইস বা যেকোনো ধরনের জুয়া খেলা পরিচালনা করা কিংবা তাতে অংশগ্রহণ করা একটি দণ্ডনীয় অপরাধ।

এআরবি

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে বরাদ্দ বাড়ছে ৯৫ কোটি টাকা

বিমান ও পর্যটন খাতে ১ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

পর্যটন খাতে ৩০০ কোটি টাকা বরাদ্দ, গুরুত্ব পাবে ইকোট্যুরিজম

সাড়ে ৪২ লাখ কৃষক পাচ্ছেন ১ হাজার ৬২ কোটি টাকা

তামাকপণ্যের সহজলভ্যতা বাড়বে, হাতছাড়া হবে বাড়তি রাজস্বের সুযোগ

প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

রিজার্ভ ৪১ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

রেমিট্যান্সে ২.৫ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে

শেয়ারবাজারে মূলধনী আয় আবারও করমুক্ত করার প্রস্তাব

মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখা সরকারের লক্ষ্য