হোম > বাণিজ্য > অর্থনীতি

বিশ্ববাজার অস্থির তেলের দামে

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় গত শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধ বন্ধে একটি আসন্ন চুক্তির আশাবাদ তৈরি হওয়ায় দিনের শেষ ভাগে দাম কিছুটা কমে স্থিতিশীল হয়।

শুক্রবার লেনদেন চলাকালে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৩ শতাংশ বাড়লেও দিন শেষে প্রতি ব্যারেলে ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ১০১ দশমিক ২৯ ডলারে স্থির হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ৬১ ডলার বা শূন্য দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছায়।

বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘অ্যাগেইন ক্যাপিটাল’-এর অংশীদার জন কিলডাফ রয়টার্সকে জানান, বাজারে অনেক অনিশ্চয়তা থাকলেও একটি চুক্তির বিষয়ে জোরালো বিশ্বাস রয়েছে।

তিনি বলেন, ‘আমরা হয় আলোচনার মাধ্যমে বড় কোনো সাফল্যের দ্বারপ্রান্তে আছি, অথবা নতুন করে লড়াই শুরুর দ্বারপ্রান্তে। আমরা প্রায়ই এমন পরিস্থিতির সম্মুখীন হই।’

কিলডাফ আরো বলেন, বাজারে এমন একটি ধারণা কাজ করছে যে দ্রুতই একটি সমঝোতা হবে। এই চুক্তির পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত মতৈক্যে পৌঁছাতে ৩০ দিন সময় পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ‘বোর্ড অব পিস’ ব্যর্থ

মধ্যনগরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল