হোম > বাণিজ্য > অর্থনীতি

সবার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু। এ বারের বাজেটে কোনো পেশার মানুষই বাদ পড়ে নি বলে জানান তিনি।

শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী অর্থবছরের বাজেট পেশ-পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু বলেন, ফেব্রুয়ারিতে জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। তাই প্রত্যেক নাগরিকের জীবনযাত্রার কথা মাথায় রেখে এ বাজেট দেওয়া হয়েছে। কোনো পেশার মানুষ এ বাজেটের বাইরে আছে বলে মনে করি না।

তিনি আরো বলেন, এ বাজেটের প্রেক্ষাপট ভিন্ন। দীর্ঘ ফ্যাসিস্ট আমল ও অন্তর্বর্তী সরকারের সময় বাজেটে জনগণের প্রতিফলন ঘটেনি। দেড় দশকের সংগ্রাম ও জুলাই আন্দোলনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

মন্ত্রী বলেন, আগে কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি ছিল। তবে আমরা সীমিত সম্পদের মধ্যেও সবার জন্য রোডম্যাপ আছে৷

এমএমআর

অনিয়ম-অব্যবস্থাপনা কমাতে ডিজিটালাইজেশনে জোর টিসিবির

ডিসেম্বরে চালু হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার

বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী

ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ

মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে উঠতে পারে, ক্রয়ক্ষমতা ও বিনিয়োগ নিয়ে নতুন উদ্বেগ

দেশে তিন মাসে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ

কমেছে বিদেশি বিনিয়োগ, বেড়েছে বৈদেশিক ঋণ

শতাধিক গ্রিন শিপইয়ার্ড করার পরিকল্পনা সরকারের

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ

নির্মাণ-উৎপাদন খাতে মন্দা কাটছে না, স্বস্তি কৃষিতে