হোম > বাণিজ্য > অর্থনীতি

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

টানা দুই দিন কমার পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ তেল বাজারের মূল কেন্দ্রবিন্দুতে চলে আসায় এই দাম বেড়েছে।

বুধবার দিবাগত মধ্যরাত থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।

ইরান যুদ্ধবিরতি নিয়ে চলমান আশঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়া বিশ্বব্যাপী জ্বালানি তেলের রিজার্ভ কমার উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাজারে এই পরিবর্তন এসেছে।

সূত্র: আলজাজিরা

এএম

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ সহযোগিতায় কাজ করবে ডেনমার্ক

এলডিসি উত্তরণ টেকসই করতে পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করবে সরকার

১৯ দফা কর্মপরিকল্পনা সরকারের

ভরিতে ১১০৮ টাকা কমল স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে তিন বছর সময় পেল বাংলাদেশ

জিডিপিতে কৃষির অবদান কমেছে ৭৪ শতাংশ, বেড়েছে শিল্পের

ঝুঁকিতে সামষ্টিক অর্থনীতি

নীতিমালা শিথিলের সুযোগে যেন ফের লুটপাট না হয়

চীনে ছয় বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ

পোশাকশিল্পের টেকসই রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’