হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

পোশাক কিনতে বাংলাদেশ ছেড়ে ভারতমুখী হচ্ছেন বিদেশি ক্রেতারা

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীরা বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদনে বড় ধরনের বিপর্যয় ঘটছে। তৈরি পোশাক শিল্পে বিদেশি যেসব ক্রেতা বাংলাদেশ থেকে পণ্য নেন, তারা তাদের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিচ্ছেন। তারা জানান, জুলাই-আগস্টের অর্ডার কমে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে দেশের তৈরি পোশাক শিল্প বড় ধরনের সংকটে পড়বে।

বুধবার (২২ এপ্রিল) রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা এসব কথা বলেন।

বাংলাদেশ চেম্বারের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী বলেন, পোশাক শিল্পের উৎপাদন কমছে। এর ফলে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। গত আট মাস ধরে টানা পোশাক খাতে রপ্তানি কমছে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গাজীপুরের শিল্পাঞ্চলে ডিজেল সংকটে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। গাজীপুরে ডিজেল পাওয়া যাচ্ছে না।

দেশে জ্বালানি সংকটের কথা শুনে পোশাকের ক্রেতারা অর্ডার দিতে ভয় পাচ্ছেন। গাজীপুর চেম্বারের প্রতিনিধি আলোচনায় অংশ নিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় আগামী বাজেটে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে সব ধরনের করছাড় সুবিধা দেওয়ার আহ্বান জানান।

এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে অতীতেও করছাড় দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ খাতে সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে।

আলোচনায় ঢাকা চেম্বার, বাংলাদেশ চেম্বার, সিলেট চেম্বার, গাজীপুর চেম্বার ও নারায়ণগঞ্জ চেম্বারের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, উচ্চ মূল্যস্ফীতির চাপে উৎপাদন খরচ বেড়েছে। এই অবস্থায় করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করা এবং করপোরেট করহার কমানোর দাবি জানান তারা।

এআরবি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

পুরোনো ইলেকট্রিক গাড়ি আমদানিতে বারভিডার দৌড়ঝাঁপ

রপ্তানি বাড়াতে নতুন ছক সরকারের

সাড়ে ১২ শতাংশ বাড়ল ফার্নেস অয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকে

আসিয়ান বাজারে রপ্তানি বাড়াতে মালয়েশিয়ার সহযোগিতা চায় ডিসিসিআই

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

আইআরসি ছাড়াই মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ

আমদানিনির্ভর কটনেই আটকে আছে দেশের পোশাকশিল্প

পণ্য আমদানিতে মূল্যঝুঁকি কমাতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধা চালু

ভোজ্যতেলের ৯০ শতাংশই আমদানিনির্ভর