হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

এখন থেকে অনলাইনে যাচাই করা যাবে ব্যাংকের ইনভয়েস

অর্থনৈতিক রিপোর্টার

আমদানি-রপ্তানি কার্যক্রম ডিজিটালাইজেশনে এনবিআর ব্যবহৃত অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেমের (এফএক্সটিএমএস) সংযোগ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ সংযোগের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

এ সংযোগ স্থাপনের ফলে সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তারা অনলাইনে ব্যাংকের ইনভয়েস রিয়েল টাইমে যাচাই করতে পারবেন বলে এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে।

এনবিআর বলছে, আন্তঃসংযোগ স্থাপনের পূর্বে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত কমার্শিয়াল ইনভয়েসসমূহ কাস্টমসের নিকট হার্ড কপি দাখিল করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের এফএক্সটিএমএস হতে রিয়েল টাইম ভিত্তিতে অ্যাসআইকুডা সিস্টেমে কমার্শিয়াল ইনভয়েস এর সকল তথ্য স্বয়ংক্রিয়ভাবে পাওয়া যাবে। ফলে কাস্টমস অফিসে গিয়ে কমার্শিয়াল ইনভয়েসের হার্ড কপি দাখিল করতে হবে না। ব্যাংকের ইনভয়েসের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে আবশ্যিকভাবে কমার্শিয়াল ইনভয়েস সংযোজন কার্যক্রম গ্রহণ করা হবে। সকল বানিজ্যিক ব্যাংকের সহযোগিতায় জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রম পেপারলেস কাস্টমস ব্যবস্থা প্রবর্তনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করেছে এনবিআর।

সংযোগ স্থাপনের ফলে আরও যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলোর মধ্যে রয়েছে-কাগজপত্রের ওপর নির্ভরতা হ্রাস, রাজস্ব ফাঁকি প্রবণতা রোধ হবে। আমদানি-রপ্তানি পণ্যের খালাস প্রক্রিয়া সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত, ট্রেডবেইজড মানি লণ্ডারিং কমার পাশাপাশি পণ্য মূল্য নির্ধারণে একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরি হবে।

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ দাবি ব্যবসায়ী সংগঠনগুলোর

প্রধান আন্তর্জাতিক বাজারে পোশাক রপ্তানি নিম্নমুখী

ইইউয়ে রপ্তানির শীর্ষ ১০ দেশের মধ্যে সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের

দুর্দশায় শিল্প খাত, প্রতিযোগিতা হারাচ্ছে বাংলাদেশের পণ্য

ইউরোপে তিন মাসে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ

১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ইউরোপে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ