হোম > বাণিজ্য > আমদানি-রপ্তানি

ভারত থেকে আরো ৭ হাজার টন ডিজেল আমদানি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরো ৭ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

বুধবার বিকেলে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) মো. আহসান হাবিব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে নিয়মিতভাবে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে। গত ২৮ মার্চ থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালের মাধ্যমে ৭ হাজার টন ডিজেল পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছে।

গত ১১ ও ২৩ মার্চ দুই দফায় একই পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার টন ডিজেল বাংলাদেশে আসে। এ নিয়ে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে মোট ১৭ হাজার টন ডিজেল আমদানি করা হলো।

আমদানিকৃত ডিজেল বুধবার দুপুর থেকে ডিলারদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি নির্দেশনায় শুক্রবার ছুটির দিনেও ডিপো খোলা রাখা হয়েছে। তালিকাভুক্ত ডিলারদের মাঝে নিয়মিতভাবে তেল সরবরাহ অব্যাহত রয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে পার্বতীপুর ডিপোতে বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের উপস্থিতিতে ডিলারদের মধ্যে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সূত্র: বাসস

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

তৃণমূল দায়িত্বশীলদের যোগ্য হতে হবে: গোলাম পরওয়ার

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

রেডিওলজি টেকনোলজিস্টদের বিদেশে কর্মসংস্থানে অর্থনীতি সমৃদ্ধ হবে: ডা. রফিক