হোম > রাজধানী

আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

আইজিপি বাহারুল আলমের সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি দল Nana Addo Akufo-Addo-এর নেতৃত্বে মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে নির্বাচনকালীন নিরাপত্তা ইস্যুসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। কমনওয়েলথ অবজারভার গ্রুপের প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমনওয়েলথ অবজারভার গ্রুপের ২৫ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন উল্লেখ করে নির্বাচন ও নির্বাচনকালীন সময়ে কমনওয়েলথ অবজারভার গ্রুপের পর্যবেক্ষকদের নিরাপত্তার বিষয় জানতে চান।

আইজিপি নির্বাচনি আইনশৃঙ্খলা বজায় রাখতে ঝুঁকিভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা, সাইবার মনিটরিং এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ সার্বিক প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন। তিনি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উল্লেখ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাড়িতে ডিজে পার্টি ও মাদকের আসর, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার

বুধবার গ্যাস থাকবে না বিভিন্ন এলাকায়

চলত ডিজে পার্টি ও মাদকের আসর, পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের