হোম > রাজধানী

শবে বরাত ঘিরে যেসব কাজে ১২ ঘণ্টা নিষেধাজ্ঞা দিলো ডিএমপি

স্টাফ রিপোর্টার

পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং এই রজনীর শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৪৭ হিজরি) দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শবে বরাত পালিত হবে। এই উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় ঢাকা মহানগর এলাকায় সব ধরণের আতশবাজি, পটকা ফাটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে যেকোনো ধরণের বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহারের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ডিএমপি জানায়, শবে বরাতের পবিত্র রজনীতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া