হোম > রাজধানী

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি

আতিকুর রহমান নগরী

গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসেও আগুন দেওয়া হচ্ছে। এছাড়াও একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা।

এমন পরিস্থিতিতে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকায় চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ডিএমপি কমিশনার। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়া হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

ডেমরায় ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই

সিএনজিসহ প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার করেছে ডিবি

মাংস বিক্রেতাদের জন্য নতুন নির্দেশনা

রাজধানীতে নির্মাণসামগ্রী মাথায় পড়ে শ্রমিক নিহত

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডে মূল হোতা ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

হাজারীবাগে অটোরিকশা চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই