হোম > রাজধানী

হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরো দুই জন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। ছাড়পত্রপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।

রোববার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে এখন পর্যন্ত ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, নিলয়ের শরীরের ২৫ শতাংশ ও রুপি বড়ুয়া শরীরের ২০ শতাংশ দগ্ধ ছিল।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্তে মোট ৩৬ জনের নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ