হোম > রাজধানী

আফটার স্কুল মক্তবে কোরআনি শিক্ষার অগ্রগতি হবে: বেফাক মহাসচিব

স্টাফ রিপোর্টার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের মহাসচিব মুফতি মাহফুজুল হক বলেছেন, স্কুলগামী শিক্ষার্থীদের দ্বীনি ইলম শেখানোর সবচেয়ে ফলপ্রসূ মাধ্যম আফটার স্কুল মক্তব। প্রতিদিন মাত্র এক ঘন্টা সময় দিলে স্ব স্ব স্কুলেই প্রয়োজনীয় দ্বীনি শেখানো সম্ভব। সব স্কুল পরিচালকদের আফটার স্কুল মক্তব পদ্ধতি অনুসরণ করলে কোরআনি শিক্ষার আরও অগ্রগতি হবে।

তিনি শনিবার রাজধানীর মোহাম্মদপুরে জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মাদরাসায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, হাফেজ্জী চ্যারিটেবলের সহ-সভাপতি ডা. মশিউর রহমান, মহাপরিচালক মুহাম্মাদ রাজ, বৃহত্তর মোহাম্মাদপুরের স্কুলসমূহের পরিচালক, শিক্ষক, অভিভাবক ও উভয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলবৃন্দ।

জামিয়া রাহমানিয়া আজিজিয়া কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাবের উদ্যোগে ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় প্রথমবারের মতো আন্ত: স্কুল কুরআন তেলাওয়াত, আযান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর মোহাম্মাদপুর, বসিলা, আদাবর, শ্যামলীর ৮৮ টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ৪৭ টি স্কুলের ৬৫ জন শিক্ষার্থী।

বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ্জী চ্যারিটেবলের সভাপতি মিকাইল করিম বলেন, হাফেজ্জী হুজুরের স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার দ্বীনি মক্তব প্রতিষ্ঠা করা। আমরাও সেই লক্ষে এগিয়ে যাচ্ছি, যেন আমাদের সন্তানরা স্কুলের পড়ার পাশাপাশি স্বল্প সময়ে দ্বীনি শিক্ষা ও কোরআন শরিফ বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা লাভ করে।

আগামী ২২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগায় প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হবে। যেখানে বিজয়ীদের দেয়া হবে লক্ষাধিক টাকার পুরষ্কার।

লং মার্চের সমর্থনে মোহাম্মদপুরে জামায়াতের মিছিল

বর্ষায় ঢাকাকে বাঁচায় যে বিল, দখল-ভরাটে আজ তারই অস্তিত্ব সংকটে

বিউবোর চাকরি প্রবিধানমালা পুনর্বিবেচনার দাবি

প্রক্সি পরীক্ষার্থী দিয়ে চাকরি নেয়ার চেষ্টা, পিএসসিতে প্রার্থী আটক

শাহজালালে সড়ক দুর্ঘটনা, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

অবৈধ দখল উচ্ছেদে পুরান ঢাকায় ডিএসসিসির সমন্বিত অভিযান

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

১১২ বছরের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই কমিটি গঠন

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত