হোম > রাজধানী

আরডিজেএ’র দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত

আতিকুর রহমান নগরী

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর তোপখানা রোডে সংগঠনের কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।

সভায় বিদায়ী সভাপতি মর্তুজা হায়দার লিটন নবনির্বাচিত কমিটির দায়িত্ব নিয়ে ভবিষ্যতে আসা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং সকলকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘নবনির্বাচিত কমিটির কাঁধে অনেক দায়িত্ব রয়েছে। নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে সচেতন ও পরিকল্পিতভাবে এগিয়ে যেতে হবে।’

নবনির্বাচিত সভাপতি বাতেন বিপ্লব তার বক্তব্যে জানান, আরডিজেএ শুধুমাত্র পেশাদার গণমাধ্যম কর্মীদের স্বার্থ সংরক্ষণ করবে না, বরং রংপুর বিভাগের মানুষের উন্নয়নেরও কাজ করবে।

তিনি বলেন, ‘সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে আবাসন, উন্নয়ন সেমিনার, পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের জীবন বীমা, এবং মৃত সদস্যদের সন্তানদের বৃত্তি প্রদানের মতো নানামুখী উদ্যোগ গ্রহণ করব।’

মর্তুজা হায়দার লিটন সভাপতিত্বে সভার সঞ্চালন করেন- সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সদস্য মকছুদার রহমান মাকসুদ, তোফাজ্জল হোসেন, মতলু মল্লিক, মিজান চৌধুরী, মশিউর রহমান, একেএম শামছুজ্জোহা, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান, রাশেদ উল হক সরকার, যুগ্ম সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাদের বাবু, দপ্তর সম্পাদক জাহিদ কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান, নির্বাহী সদস্য আরিফ চৌধুরী পলাশ, আবুল কাশেম আজাদসহ অনেকে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া