হোম > রাজধানী

মতিঝিলে বাসার সিঁড়ির পাশে পড়েছিল রক্তাক্ত লাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মতিঝিলের একটি বাসার সিঁড়ির পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে মতিঝিলের আরামবাগ এলাকার করিম ভিলা নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মতিঝিল থানার এসআই কাজী আরমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রযুক্তির সহায়তায় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরো জানান, নিহত ওই ব্যক্তির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও পাঞ্জাবি।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত