হোম > রাজধানী

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

আতিকুর রহমান নগরী

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের শ্রী কিরণ পরিতোষ চন্দ্র নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাজতিকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী তোফায়েল আহমেদ জানান, সকালে পরিতোষ চন্দ্র কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরেন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরিতোষ চন্দ্রের হাজতি নাম্বার ২৪০৯৫/২৫। বাবার নাম শ্রী যগেন্দ্র চন্দ্র সূত্রধর। তবে সে কি মামলার আসামি ছিল এই বিষয়টি আমরা জানতে পারিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নিরাপদ সড়ক আন্দোলনের মহাসচিব

আদ্-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন

রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কক্সবাজারে মা ও মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আসকের উদ্বেগ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মানবাধিকার কমিশন সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠানে পরিণত হবে

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মঈন খান

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

পল্লবীতে ১০ ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ট্রাভেলস ব্যবসার আড়ালে ইয়াবা পাচার, ডিএনসির জালে ‘গডফাদার’ বাবু