হোম > রাজধানী

মোহাম্মদপুরে বাসায় মা ও মেয়েকে হত্যা, সন্দেহে গৃহকর্মী

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশ থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। শাহজাহান রোডের একটি আবাসিক ভবনে এ হত্যার ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর থানার ওসি আমার দেশকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মায়ের নাম লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা। লায়লার বয়স ৪৮ বছর। আর তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজের বয়স ১৫ বছর।

লায়লার স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে স্ত্রী-কন্যার লাশ দেখতে পান বলে পুলিশকে জানিয়েছেন।

তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই বাসায় কর্মরত একজন পরিচারিকা এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তবে সন্দেহভাজন ব্যক্তির সঠিক পরিচয় এখনও যাচাই করা হয়নি।

ঘটনার পরই মোহাম্মদপুর থানা এবং তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত কাজ শুরু করেছেন। পুলিশ জানিয়েছে, সম্ভাব্য হত্যাকাণ্ডের উদ্দেশ্য ও কারণ জানতে তারা স্থানীয় এলাকা জরিপ করছে। সেই সাথে বাসার ভেতরে ও বাইরে স্থাপিত ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২