হোম > রাজধানী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারীয়ার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস (আনন্দ র‍্যালি)।

শনিবার বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশাল বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে হাইকোর্ট মোড় ঘুরে বাংলা একাডেমির সামনে এসে শেষ হয়।

এ বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসের নেতৃত্ব দেন সৈয়দ মইনুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী ও মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী।

র‍্যালিতে ‘হায়াতে নবীর জুলুসে যোগ দিন, সফল করুন’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’, ‘মইনুদ্দীন বাবা, জিন্দাবাদ’, ‘সাইফুদ্দীন বাবা, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। জাতীয় কবি কাজী নজরুলের লেখা ‘ত্রি-ভূবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়’, আব্দুর রহমান বয়াতির লেখা ‘দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা’সহ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন ইসলামি গান গাইতে গাইতে আনন্দ মুখর পরিবেশে র‍্যালি উৎযাপন করেন মাইজভান্ডারীর ভক্তরা।  

জুলুসে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক

জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশে জাতীয় ঐক্য অনুপস্থিত: দিলারা চৌধুরী

ঢাকায় ২৫৭ মণ্ডপে কড়া নিরাপত্তা, ২৪ ঘণ্টা পুলিশি নজরদারি: ডিএমপি কমিশনার

আবাসন ত্বরান্বিত করতে প্লট মালিকদের বাড়তি প্রণোদনা

গুলশানে অবৈধ মদের কারবার, জব্দ ২৪৪ লিটার মদ-বিয়ার

কানাডার জাল ভিসায় ১৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে গুলি ও ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত

বিশ্বকাপের আদলে দল গঠন করে ফুটবল টুর্নামেন্টে মেতেছে শিক্ষার্থীরা