হোম > রাজধানী

টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মর্মান্তিক মৃত্যু

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১৬

বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না হলে জনকণ্ঠ মালিকের বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাজধানীতে ঋণগ্রস্ত শ্রমজীবীর আত্মহত্যা

ঈদযাত্রা নিরাপদে রাখতে র‍্যাবের তিন স্তরের নিরাপত্তা

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না, জানা গেল

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

রাজধানীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ৫৫