হোম > রাজধানী

হাদির মৃত্যুতে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান ডিএমপি কমিশনারের

আতিকুর রহমান নগরী

ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানীতে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে আন্দোলনকারীদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এ আহ্বান জানান।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।

আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আন্দোলনকারীদের আমি ধৈর্য ধরার অনুরোধ জানাব। এই হত্যাকাণ্ডের প্রতিটি বিষয়ের সঠিক ও নিরপেক্ষ তদন্ত আমরা নিশ্চিত করব।’

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২