হোম > রাজধানী

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি

৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার দেওয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর আকস্মিক মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে মগবাজার আদ-দ্বীন হাসপাতাল প্রাঙ্গণে এক জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডা. প্রভাত বলেন, হাসপাতালে এতগুলো শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং স্পর্শকাতর। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল অনুবিভাগের যুগ্ম সচিবকে (হাসপাতাল) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা এই কমিটি খতিয়ে দেখবে। এছাড়া কোনো সমস্যা ছিল কি না, সেটিও দেখা হবে।

প্রভাত চন্দ্র বিশ্বাস আরও জানান, এ ঘটনার সার্বিক পরিস্থিতি দ্রুত উদঘাটনের জন্য কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে হাসপাতালের কোনো কর্মকর্তা বা চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান।

এমবি

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

বায়তুল মোকাররমে মাসব্যাপী ইসলামি বইমেলা শুরু শুক্রবার

‘বাচ্চাদের একটু ঘুম পাড়াই, তারপর মার’—শিকলে বাঁধা মুক্তার শেষ আকুতি

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০২