হোম > রাজধানী

সাবেক ইউপি চেয়ারম্যানের অ্যাকাউন্টে ১৪৩৭৬ কোটি টাকার লেনদেন

দুদকের মামলা

স্টাফ রিপোর্টার

১৪ হাজার কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লাকমিয়া ও তার স্ত্রী মাহমুদা বেগমের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাকমিয়ার বিরুদ্ধে ৫৫ কোটি ২৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তার ৪৯ ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় তার স্ত্রী মাহমুদা বেগম ও লাকমিয়াকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৫৯ লাখ টাকার সম্পদের প্রমাণ মিলেছে। এ ছাড়া তার ১৪ ব্যাংক হিসাবে ৪৬১ কোটি টাকার লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসনসহ ওলামা-মাশায়েখের পাঁচ দাবি

পাখিদের স্বর্গরাজ্য ঢাকা ডিসি অফিসের ছাদ

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ