হোম > রাজধানী

আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ

আতিকুর রহমান নগরী

আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ। ছবি: আমার দেশ

রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। অবরোধের কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার বেলা ১২টার দিকে তারা সড়ক অবরোধ করে। এতে ভোগান্তিতে পড়েছেন বাসসহ যানবাহনে চলাচলরত যাত্রীরা।

এদিকে সারা দেশে মোবাইল ফোনের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করাসহ কয়েকটি দাবি আদায়ে এ কর্মসূচি পালন করছেন তারা।

প্রবাসীরা ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। সিন্ডিকেট প্রথা বাতিলের পাশাপাশি ব্যবসায়ীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—এনইআইআর সংস্কার এবং মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ