হোম > রাজধানী

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

ক্যাম্পাসে উৎসবের আমেজ

আমার দেশ ডেস্ক

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (ডিআইএস) রূপায়ণ সিটি উত্তরায় শনিবার গ্র্যাজুয়েশন অনুষ্ঠান আয়োজন করে। শিক্ষার্থীদের একাডেমিক যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং একই সাথে নতুন জীবনের সূচনা কেন্দ্র করে এ আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খাঁন, রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ড্যাফোডিল গ্রুপের সিওও ড. ইমরান হোসেন, ডেপুটি ডিরেক্টর, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন সামিহা খান, ডিআইএসের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- শাহানা খান, অধ্যক্ষ, নাজাহ সালাওয়াত এবং শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্সিম রাইম্যান, কান্ট্রি এক্সাম ডিরেক্টর, ব্রিটিশ কাউন্সিল, (ঢাকা, বাংলাদেশ), শাহীন রেজা- কান্ট্রি ডিরেক্টর, অক্সফোর্ড এ-কিউ-এ, (বাংলাদেশ এবং নেপাল), সারওয়াত মাসুদা রেজা- কান্ট্রি লিড (বাংলাদেশ), ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, সিইও রূপায়ণ সিটি এবং অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল আনুষ্ঠানিক বক্তব্য, শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে তাদের চিন্তাধারা উপস্থাপন এবং এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হওয়ার সনদ প্রদান। ডিআইএস উত্তরা ক্যাম্পাসের প্রিন্সিপাল নাজাহ্ সালাওয়াতের ভাষ্য মতে, ‘গ্র্যাজুয়েশন শুধুমাত্র শিক্ষাজীবনের একটি ধাপ নয়; এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রস্তুুতি এবং বৈশ্বিক নাগরিক হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতির প্রতিফলন। এ মুহূর্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য গৌরবময়, যা দীর্ঘ পরিশ্রম, দিকনির্দেশনা ও ভবিষ্যতের আলোকিত সম্ভাবনার প্রতীক।’

শিক্ষাগত উৎকর্ষ ও নৈতিক মূল্যবোধ বিকাশে দীর্ঘদিনের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল প্রতিবছরের মতো এ বছরও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানকে অন্যতম মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত আয়োজনে পরিণত করেছে। রূপায়ণ সিটি উত্তরার মনোরম পরিবেশ এ অনুষ্ঠানের জন্য উপযুক্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে এবং অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন ঘটাবে। শিক্ষার্থীরা নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার পথে যাত্রা শুরু করবে এ বিশেষ দিনটিকে সারথী করে।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া