হোম > রাজধানী

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

স্টাফ রিপোর্টার

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামিকে জামিন দিয়েছেন আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ তথ্য জানান।

আইনজীবী মেহেদী হাসান বলেন, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামির জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। এই আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা এই আইনজীবীর।

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে হাসপাতালে নিলে ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

গ্রামীণ জনপদে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে

দুর্গাপূজায় কোস্টগার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন: মহাপরিচালক

জাতীয় স্বার্থের প্রশ্নে বাংলাদেশে জাতীয় ঐক্য অনুপস্থিত: দিলারা চৌধুরী