হোম > রাজধানী

এলপি গ্যাসের লিকেজ থেকে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে আগুনের সূত্রপাত

প্রাথমিক তদন্তের প্রতিবেদন

বিশেষ প্রতিনিধি

এলপি গ্যাসের লিকেজ থেকে জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে। অগ্নিকাণ্ডে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদনে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের (জেএমপিএল) খবর বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। গত ১৩ মে দুপুর সাড়ে ১২টায় ডরমিটরি ভবনের অফিসার্স’ ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১২ জন অগ্নিদগ্ধ হন, যার মধ্যে রান্নাঘর এলাকায় কর্মরত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের চারজন কর্মী রয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক তদন্ত বর্তমানে চলমান রয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাসমূহের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা অব্যাহত রয়েছে।

জেএমপিএল তাৎক্ষণিকভাবে তাদের এমারজেন্সি রেসপন্স প্রোটোকল সক্রিয় করে এবং ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তিকে ইন-হাউস অ্যাম্বুলেন্স ও প্ল্যান্টের যানবাহনের মাধ্যমে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা প্রদানই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে এবং পূর্ণ সহায়তা প্রদান করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যেহেতু ঘটনাটি মূল বিদ্যুৎকেন্দ্র ভবন থেকে পৃথক একটি এলাকায় ঘটেছে, তাই প্ল্যান্টের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্ল্যান্টের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই কঠিন সময়ে হাসপাতালে দ্রুত পরিদর্শন এবং সহায়তা প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জাপানস এনার্জি ফর এ নিউ এরা (জেরা) জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি। জাপানের বিদ্যুতের ৩০ শতাংশ এবং ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ অন্যান্য দেশে ১৩ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে জেরা। কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা রয়েছে প্রায় ৬১ হাজার মেগাওয়াট। এর মধ্যে জেরা ইন্টারন্যাশনাল তাদের অধীন বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ১৫টি দেশে এলএনজি সরবরাহ করে আসছে। ২০১৯ সালে জেরা ভারতীয় রিলায়েন্স থেকে মেঘনাঘাট ৭১৮ মেগাওয়াট পাওয়ার প্লান্ট অধিগ্রহণ করে।

এএস

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও কোরিয়ার ভিসা-প্রত্যাশীদের

রাজধানীতে লরিচাপায় ইঞ্জিন মিস্ত্রি নিহত

ঢাকায় হকারদের ডিসিপ্লিনে আনার চেষ্টা চলছে: দক্ষিণ সিটি প্রশাসক

রাজধানীতে কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে হত্যা

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত

রাজধানীতে পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাকারী সেই ছিনতাইকারীরা গ্রেপ্তার

পিস্তল-গানপাউডারসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেপ্তার

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

সড়কে ৬ মাসের মধ্যে পুরোপুরি স্বয়ংক্রিয় মামলায় যাবে: ডিএমপি কমিশনার