হোম > রাজধানী

১০৫ ভরি সোনা ও ৩২ লাখ টাকা ডাকাতির মূলহোতাসহ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে ১০৫ ভরি সোনা ও নগদ প্রায় ৩২ লাখ টাকা ডাকাতির ঘটনায় মূলহোতা বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- হোসেন ওরফে সোহান (৩৩), বকুল বিবি (৫০) ও কুলসুম বিবি (৫০)।

শুক্রবার সকালে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস্) কে এন রায় নিয়তি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৯ অক্টোবর সকালে দারুসসালাম থানার গাবতলী হাজী আহসান উল্লাহ মসজিদ মার্কেট এলাকার এক ব্যবসায়ীর বাসায় প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় ব্যবসায়ী নিজ দোকানে ছিলেন। মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে তাঁর স্ত্রীকে মারধর করে আলমারির লকার ভেঙে ৩১ লাখ ৫ হাজার টাকা, ১০৫ ভরি সোনা ও একটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

ভুক্তভোগী বাসায় ফিরে আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান এবং সব মালামাল উধাও। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।

মামলার পর র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। গত বৃহস্পতিবার রাজধানীর সদরঘাট এলাকা থেকে মূল পরিকল্পনাকারী বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ভোলার উত্তর ভেদুরিয়া এলাকায় অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ১ ভরি ১০ আনা সোনা, নগদ ৮০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের কর্মকর্তারা জানান, বিল্লাল হোসেনই এই ডাকাতির মূল পরিকল্পনাকারী এবং দলের নেতৃত্বে ছিলেন। তিনিআগে থেকেই কয়েকজন সহযোগীর সঙ্গে যোগাযোগ রেখে ডাকাতির প্রস্তুতি নেন। ভুক্তভোগীর পরিবারের গতিবিধি পর্যবেক্ষণ করে নির্ধারিত সকালে তারা অভিযান চালায়। অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‘আপনারা বিচার করতে পারবেন না’— স্তব্ধ পিতার আর্তনাদ

ঢাকা শহরকে ফুল ও গাছ দিয়ে সাজাতে চায় ডিএসসিসি

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও গতি নিয়ন্ত্রণের সুপারিশ

অপরাধী যে দলেরই হোক, ব্যবস্থা নেওয়া হবে

বিমানের মিজানের পদোন্নতি, পরে সাময়িক বরখাস্ত

রাজধানীতে ৮ বছরের শিশু হত্যা, প্রতিবেশী পলাতক

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সড়কে মিলল মানুষের হাড়-খুলি

ঢাকা-গাজীপুর বিআরটি বাতিল না করে কার্যকর করাসহ ৬ দফা প্রস্তাব বিআইপির

শুল্ক বাড়ালে ১৮ লাখ বিড়ি শ্রমিক নিয়ে কঠোর আন্দোলনের হুমকি